Sunday, July 9, 2017

কোথা পাবি ওরে মন আমার মন ভালবাসা

কোথা পাবি ওরে মন আমার মন ভালবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
কোথা পাবি ওরে মন আমার মন ভালবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
তোর হল্লা দুটি চোখ চেয়ে আছে রে পথ

সেই পথেই আছে মুক্তি মহাকালের রথ
তাই প্রতিক্ষা তোর গানে
তোর অঘোষিত তানে পায় ভাষা
কোথা পাবি ওরে মন আমার মন ভালবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
...
বুঝে নে রে মন বুঝে নে রে মন নিসাব কোনদিনও
বলে দে রে মন সবকিছুকেই কোন ভাবে যায় না কেনা
বুঝে নে রে মন বুঝে নে রে মন নিসাব কোনদিনও
বলে দে রে মন সবকিছুকেই কোন ভাবে যায় না কেনা
তাই আকাশে ছড়িয়ে দে রে তোর অভিমত
সেই পথেই আছে মুক্তি মহাকালের রথ
তাই প্রতিক্ষা তোর গানে
তোর অঘোষিত তানে পায় ভাষা
কোথা পাবি ওরে মন আমার মন ভালবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
...
ডেকে নে রে মন ডেকে নে রে তোর বলার ছন্দে তাকে
আধারে নিস্তব্ধ পথে দেখেছিলিস যাকে
ডেকে নে রে মন ডেকে নে রে তোর বলার ছন্দে তাকে
আধারে নিস্তব্ধ পথে দেখেছিলিস যাকে
ভুল পথের ধুলোয় চেনা সুখ চেনা গথ
সেই পথেই আছে মুক্তি মহাকালের রথ
তাই প্রতিক্ষা তোর গানে
তোর অঘোষিত তানে পায় ভাষা
কোথা পাবি ওরে মন আমার মন ভালবাসা
কোথা পাবি ওরে মন আমার মন ভালবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
তোর হল্লা দুটি চোখ চেয়ে আছে রে পথ
সেই পথেই আছে মুক্তি মহাকালের রথ
তাই প্রতিক্ষা তোর গানে
তোর অঘোষিত তানে পায় ভাষা
কোথা পাবি ওরে মন আমার মন ভালবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
মোঃ মুশফিকুজ্জামান রায়হান
জঙ্গল বাধাল, যশোর।

যা যা ফেরারী মন

যা যা ফেরারী মন
ছেড়ে স্মৃতির কোন
সব পাখি উড়েযায় যে অজানায়
সে অজানারি ডানায়
ফের এক অধ্যায়
লেখা হোক ফুলের পাতায়
পাতায়
যা যা ফেরারী মন
ছেড়ে ধূসর স্মৃতির কোন
হয়নি হয়নি জানা কখন ভীজেছে ডানা
শেষ খেয়া ফিরে গেছে কখন
আকাশ ডাকে আয়রে আয়রে আয়
বাউল মন ভাসুক দখিনায়
গোধূলি আকাশ স্বাধীন এখন
যা যা ফেরারী মন
হয়তো সময় হল এখন
এসেছে উড়ার ডাক
সবকিছু পরে থাক

Saturday, July 8, 2017

আজ বছর দশ পর

আজ বছর দশ পর 
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম কফি হাউজে
স্মৃতির নুড়ি-পাথর,
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরনো পাখা গুলো ঘুরতে চায় না আর
কবিতা আর গান কড়া ইনফিউশান
বেঁচে থাকা স্বপ্ন নির্ভর ।
প্রতিটা সকাল যেন দিনের অন্তরা
সন্ধ্যে নামতো ঠিক সঞ্চারী হয়ে
এখনোতো একই ভাবে দিন যায় রাত আসে
বেলা শেষে গান গেয়ে
সেইতো চেনা চেনা মুখ তবু চেনা নয়
বুকের মাঝে দশ বছরের অবক্ষয়,
বিশাল্যকরণের মত আজ কফি হাউজ
বাঁচাবে কি মৃত অন্তর ।
মুক্তির দশকের অশান্ত ঝড়ো হাওয়া
লিটলম্যাগের কত বিমূর্ত ছবি
বারুদের স্তুপ নিয়ে বানাই শিরস্থান
নেশাতুর জীবনের কবি,
সেইতো চেনা চেনা মুখ তবু চেনা নয়
বুকের মাঝে দশ বছরের অবক্ষয়,
বিশাল্যকরণের মত আজ কফি হাউজ
বাঁচাবে কি মৃত অন্তর ।
আজ বছর দশ পর 
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম কফি হাউজে
স্মৃতির নুড়ি-পাথর,
সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
পুরনো পাখা গুলো ঘুরতে চায় না আর.....