Friday, August 4, 2017

আজ শ্রাবনের

আজ শ্রাবণের বাতাস বুকে, এ কোন সুরে গায়

আজ বরষা, নামলো সারা আকাশ আমার পায়

 

আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে

আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানোর সুখে

 

দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় জ্বলে যায়

আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়
 

দিগন্ত লীন মাঠের উপর থাকছি আমি শোয়ে

এই কপালের সমস্ত তাপ বর্ষা দেবে ধোঁয়ে

 

এর বেশী কি পাওয়ার থাকে, এর বেশী কে চায়

আজ বরষা নামলো সারা, আকাশ আমার পায়

 

আজ শ্রাবণের বাতাস বুকে, এ কোন সুরে গায়

আজ বরষা, নামলো সারা আকাশ আমার পা

কে প্রথম কাছে এসেছি

কে প্রথম কাছে এসেছি?

কে প্রথম চেয়ে দেখেছি?

কিছুতেই পাই না ভেবে-

কে প্রথম ভালবেসেছি?

তুমি-? না আমি-?

কে প্রথম কাছে এসেছি?

কে প্রথম চেয়ে দেখেছি?

কিছুতেই পাই না ভেবে-

কে প্রথম ভালবেসেছি?

তুমি-? না আমি-?

ডেকেছি কে আগে?

কে দিয়েছে সারা?

কার অনুরাগে-

কে গো দিশাহারা?

ডেকেছি কে আগে?

কে দিয়েছে সারা?

কার অনুরাগে-

কে গো দিশাহারা?

কে প্রথম মন জাগানো-

সুখে হেসেছি?

তুমি-? না আমি-?
কে প্রথম কাছে এসেছি?

কে প্রথম চেয়ে দেখেছি?

কিছুতেই পাই না ভেবে-

কে প্রথম ভালবেসেছি?

তুমি-? না আমি-?

কে প্রথম কথা দিয়েছি?

দুজনের এ দুটি হৃদয়

একাকার করে নিয়েছি ।

শুরু হল কবে

এত চাওয়া পাওয়া-

একই অনুভবে

একই গান গাওয়া-

শুরু হল কবে

এত চাওয়া পাওয়া-

একই অনুভবে

একই গান গাওয়া-

কে প্রথম মন হারানো

স্রোতে ভেসেছি?

তুমি-? না আমি-?

Wednesday, August 2, 2017

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর


এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর

জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন
সুরের ও গভীর সুরে পদাবলীর ধরন যেমন

কথা নয় নিরবতায় সজলতার আখর ভর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর

এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলোক তোমার মতই অশ্রুমতী

অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরন
নীরবে জাতিস্মরের গল্প বলাই আমার ধরন

ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর