Sunday, July 30, 2017

বল মন সুখ বল

বল মন সুখ বল
বলে চল অবিরল
তোর সুখ নামে যদি
সুখ আসে জীবনে
বল মন বলে চল
না ভেবেই ফলাফল
যদি তোর ডাকে
বসন্ত আসে শ্রাবনে...
বল মন প্রেম বল
প্রেমহীন জীবনে
জীবনে না থাকুক
প্রেম থাকুক স্বপনে
ওরে বল মন বল
যে জানে সে জানে
একা তুই ই সম্বল...
দুটি চোখ ঢাকে যদি আঁধার..
আসে যদি বাঁধা আবার আবার...
যুগ যুগ ধরে তোর পথ চলা
পথেরি ধুলোতে খোঁজা সিংহদ্বার..
তবু পথ আরো পথ
শুনি জীবন নাকি...
ঝড়া ফুল সঙ্গী
আরো কতো যে বাকি..
জানিনা এ অসনির আভাস
ভোরের ই আকাল ভুলেছে বিভাস
বাতাসের বাঁশি কই সুর ছড়াই..
নিথর বনানি ছড়া দীরঘশ্বাস
তবু পথ আরো পথ
শুনি জীবন নাকি..
ঝড়া ফুল সঙ্গী
আরো কত যে বাকি..

যা যা ফেরারী মন

যা যা ফেরারী মন
ছেড়ে স্মৃতির কোন
সব পাখি উড়েযায় যে অজানায়
সে অজানারি ডানায়
ফের এক অধ্যায়
লেখা হোক ফুলের পাতায়
পাতায়
যা যা ফেরারী মন
ছেড়ে ধূসর স্মৃতির কোন
হয়নি হয়নি জানা কখন ভীজেছে ডানা
শেষ খেয়া ফিরে গেছে কখন
আকাশ ডাকে আয়রে আয়রে আয়
বাউল মন ভাসুক দখিনায়
গোধূলি আকাশ স্বাধীন এখন
যা যা ফেরারী মন
হয়তো সময় হল এখন
এসেছে উড়ার ডাক
সবকিছু পরে থাক

Sunday, July 23, 2017

তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচুড়া ..

তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচুড়া .......(2)
তুমি তাই দু হাত ভরে দিলে আগুন উজাড় করে
সেকি তোমার অহংকার
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচুড়া
তুমি চাও বাওল বাতাস কিংবা হঠাত্ সর্বনাশা আগুন খেলা
শান্তো আকাশে তখন সাজের বেলা........(2)
এমনি তোমার ইচ্ছে চলায় যায় ভেসে যায় পাগল পারা
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচুড়া
যদি ধরো যে তার বাজি আমি হেরেই যেতে রাজি ...(2)
কখনো কী শুন্যো মন অরণ্য কোনে হওনি নিজের মুখোমুখি
ভালোবাসার আধার তোমায় পোরায় নি কী.... (2)
সে আঁধারে তুমি কী আমার অহংকারের পাও নি সারা
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচুড়া
তুমি তাই দু হাত ভরে দিলে আগুন উজাড় করে
সেকি তোমার অহংকার
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচুড়া
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচুড়া