করেছি কতই আর্তনাদ,
দু:চোখের জলে ভাসাবো বলে
তোমাকে আজ কাঁদাবো বলে
মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত!
দক্ষিণা বাতাসে তোমার
ভীরু দীর্ঘশ্বাস!
আঁধার ছড়াবে আমার
প্রিয় সর্বনাশ!
মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত
জানালার ওপাশে তোমার
দৃষ্টি বহুদূর
ছুঁয়েছে এ গান তোমায়
কান্নার সাত সুর।।
মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত
Friday, June 3, 2016
bristo dejhe
Wednesday, June 1, 2016
যদি হিমালয়
যদি হিমালয় হয়ে, দুঃখ আসে
এ হৃদয়ে, সে কিছু নয়
শত আঘাতেও, নিঃস্ব যে আজ
তার আবার , হারানোর ভয়
কি ভুলে আমি এত, সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি, অতীতের কথা
জানতেও পারবেনা, কেউ তা
জানতেও পারবেনা, কেউ তা ।
প্রশ্ন করোনা, কেন হৃদয়
দুঃখেরও হিমালয়
প্রশ্ন করোনা, ভিসুভিয়াস
এ বুকে কেন জ্বলে রয়
বেহাগের সুরে, সুখ গিয়ে দূরে
আসে অশুভ বারতা
কি ভুলে আমি এত, .................. কেউ তা ।
দল বেধে সব, দুঃখ আসে
মৌন প্রেমের সর্বনাশে
ভোরের শিশির, শুকোবে জেনেই
তপ্ত রোদ হাসে
বেহাগের সুরে, সুখ গিয়ে দূরে
আসে অশুভ বারতা।
কি ভুলে আমি এত, .................. কেউ তা ।
যদি হিমালয় হয়ে, ................... হারানোর ভয় ।
কি ভুলে আমি এত, .................. কে
Tuesday, May 31, 2016
তোমার জন্য
তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে
তোমার জন্য এতোগুলো রাত অধীর জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।